1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে পুলিশের অভিযানে ৮ ডাকাত আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

টঙ্গীতে পুলিশের অভিযানে ৮ ডাকাত আটক

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩১৯ বার

গাজীপুরের টঙ্গীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আট ডাকাতকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ ডিসেম্বর) ভোরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই আট ডাকাতকে আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জানান, সম্প্রতি নগরীতে চুরি ছিনতাই, ডাকাতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো খন্দকার লুৎফুল রহমানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণ অভিযান শুরু করি। থানা এলাকার টঙ্গী রেলগেট, নিমতলী, টঙ্গী বাজার, গাজীপুরা বাঁশপট্টি, হকের মোড় এলাকায় অভিযান পরিচালনা করি। এ অভিযানে ডাকাতির প্রস্তুতি সময় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন, জামালপুর জেলার ওজির আলীর ছেলে মো. রুবেল (৩২), গাজীপুর জেলার খালেকের ছেলে বাবু (৩০), জালাল মিয়ার ছেলে সোহাগ (২৭), টঙ্গী ব্যাংক মাঠ বস্তির সোলেমান মিয়ার ছেলে জালাল (৪৬), চাঁদপুর জেলার বাবুল মিয়ার ছেলে আল-আমিন (২২), জামালপুরের হোসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩২), টঙ্গী কাঁঠালদিয়া এলাকার সাগর মিয়ার ছেলে ঈমন (১৮) ও একই এলাকার সফিকুল ইসলামের ছেলে মোঃরকি (১৮)।তাদের হেফাজত থেকে একটি চাইনিজ চাপাতি, একটি কাটিং প্লায়ার, দুটি চাঁকু, একটি সুইচ গিয়ার চাঁকু ও পাঁচটি বিভিন্ন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব অপরাধীদে বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

শনিবার আটকদের সকলকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net