1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় যৌতুক চেয়ে গৃহবধূ নির্যাতন ॥ থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

ডেমরায় যৌতুক চেয়ে গৃহবধূ নির্যাতন ॥ থানায় মামলা

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৮১ বার

রাজধানীর ডেমরায় দ্বিতীয় দফায় যৌতুকের দাবিতে মোছা. হাসিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূ তার স্বামী ও দেবররের নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বৃহস্পতিবার রাতে তার স্বামী মো. হেফাজউদ্দিন নয়ন (৩৫) ও তার ছোট ভাই রমিজ উদ্দিনের (৩২) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। তারা কক্সবাজারের পেকুয়া থানার শিলখালী গ্রামের মৃত কবির আহম্মেদের ছেলে ও ডেমরার মাতুয়াইল মদিনা চত্বর শহরপল্লী এলাকার ভাড়াটিয়া। এ ঘটনায় আসামিরা পলাতক রয়েছেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে এ বিষয়ে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেকক্টর) মো. নূরে আলম সিদ্দীকি বলেন, গত ৫ বছর আগে হাসিনার সঙ্গে বিয়ে হয় নয়নের। তাদের সংসারে দু’টি ছেলে সন্তান রয়েছে। বিয়ের সময় পিত্রালয় থেকে যৌতুক হিসেবে হাসিনার সংসারে নগদ ২ লক্ষ টাকা, আসবাবপত্র ও স্বর্ণালংকার দেওয়া হয়। এদিকে বেশ কিছুদিন ধরে রমিজ উদ্দিনের প্ররোচনায় ব্যবসার কথা বলে হেফাজউদ্দিন আরও ১০ লক্ষ টাকা যৌতুকের দাবিতে প্রায়ই হাসিনার ওপর শারিরীক ও মানসিক চাপ সৃষ্টি করে আসছিল।

নূরে আলম সিদ্দীকি আরও বলেন, একই দাবি অস্বীকার করায় গত ৮ ডিসেম্বর রাতে হেফাজ উদ্দিন ও রমিজ উদ্দিন লাঠি দিয়ে হাসিনাকে এলোপাথারী মারধর করে রক্তাক্ত জখম করেন। এ সময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে হাসিনাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং তার মাকে খবর দেয়। তবে আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net