1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পলাশে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

পলাশে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩০২ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর পলাশে রাতের আধারে দুইটি কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের সামাজিক কবরস্থান ও ইসলামপাড়া কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের সামাজিক কবরস্থানে আশপাশের ৫-৬টি গ্রামের লোকজন মারা গেলে তাদের সেখানে কবর দেওয়া হয়। কবরস্থানটি গ্রামের একপাশে নির্জন স্থানে অবস্থিত।

কবরস্থানে আলোর ব্যবস্থা থাকলেও কোনো পাহারাদার ছিলো না। বুধবার সকালে স্থানীয়রা কবরস্থানে গিয়ে দেখতে পায় কয়েকটি কবরের মাটি খোড়া।

পরে তারা কবরস্থানের কমিটির লোকদের খবর দিলে তারা এসে ছয়টি কবর খোড়া অবস্থায় দেখতে পায়। কবরগুলোতে কোনো কঙ্কাল ছিলো না।

এদিকে ইসলামপাড়া কবরস্থানেও সকালে স্থানীয়রা কবর খোড়া অবস্থায় দেখতে পায়। সেখান থেকে রাতের আধারের দুর্বৃত্তরা কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, দুইটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net