1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেনসিডিলসহ গ্রেফতার উপসচিবের আত্মহত্যার চেষ্টা! রামেক হাসপাতালে চিকিৎসাধীন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩

ফেনসিডিলসহ গ্রেফতার উপসচিবের আত্মহত্যার চেষ্টা! রামেক হাসপাতালে চিকিৎসাধীন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২১৭ বার

মঈন উদ্দীন: চাঁপাইনবাবগঞ্জে সরকারি গাড়িতে ফেনসিডিল বহনের অভিযোগে কারাগারে থাকা রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) নুরুজ্জামান আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বর্তমানে ৪২ নম্বর ওয়ার্ডের প্রফেসর আজিজুল হক আজাদের অধীনে প্রিজন সেলে ভর্তি আছেন। রোববার তাকে কিছু পরীক্ষা-নিরিক্ষার জন্য দেয়া হয়েছে। তবে তিনি ডায়াবেটিক নিয়ে ভর্তি হয়েছেন। সেই সাথে টেনশন করেন। সোমবার তার পরীক্ষা-নিক্ষীরা রির্পোট দেখার পর বিস্তরিত জানা যাবে তার কি হয়েছিল। আপতত সে ভালো আছেন। তাকে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।
এদিকে শুক্রবার (২৫ ডিসেম্বর) তিনি আত্মহত্যার চেষ্টা করলেও রোববার (২৭ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাদিম সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গত বুধবার বুকের ব্যথা নিয়ে নূরুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে এনে সদর হাসপাতালের ৩নং কেবিনে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর ২টার দিকে কেবিনের বাথরুমের সিলিংয়ের সঙ্গে ট্রাউজারের ফিতা দিয়ে নুরুজ্জামান গলায় ফাঁস দেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক জানতে পেরে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার ইসমাইল হোসেন বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং নুরুজ্জামান রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর এলাকা থেকে নুরুজ্জামানসহ দুইজনকে কোমল পানীয়র বোতলে সাড়ে ৬ লিটার ফেনসিডিলসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় পরের দিন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হলে আদালত তাদের কারাগারে পাঠান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net