1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে আওয়ালীগ নেতা আনছুর আলীর নেতৃত্বে গণতন্ত্রের বিজয় দিবসে বিশাল র‌্যালি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

বাঁশখালীতে আওয়ালীগ নেতা আনছুর আলীর নেতৃত্বে গণতন্ত্রের বিজয় দিবসে বিশাল র‌্যালি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩১০ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতাঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৩০ ডিসেম্বর) দেশব্যাপী ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদ্‌যাপনের সাথে একাত্মতা পোষন করে ১ নম্বর ওয়ার্ড বাঁশখালী পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও সমাজ সেবক আলহাজ্ব আনছুর আলী তালুকদারের নেতৃত্বে গাড়ী বহর ও মিছিল সহকারে আনন্দ শোভাযাত্রা ও র্যালী সমাবেশ উদযাপন করেন।

বুধবার বেলা দেড়টায় আনছুর আলীর নেতৃত্বে ১ নম্বর ওয়ার্ড এলাকার আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত গণসংযোগে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালিটি হারুন বাজার রুহুল্লা পুকুর পাড় থেকে উপজেলা সদর গ্রীনপার্ক কমিউনিটি হলরুমে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমাবেশে মিলিত হয়।

বিজয় র্যালী পূর্ববর্তী আলোচনা সভায় আলহাজ্ব আনছুর আলী জনতার উদ্দ্যশ্যে বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি বিজয়ের মাইলফলক। এই নির্বাচনের মধ্য দিয়ে অশুভ শক্তি, দুর্নীতি-সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হয় বাংলাদেশ।’

তিনি আরো বলেন, ‘বাঁশখালীর মাটি ও মানুষের নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম’পির সুযোগ্য নেতৃত্বে বাঁশখালীর উন্নয়ন দেখার মতো। আগামীতে বাঁশখালী পৌরসভায় ১ নম্বর ওয়ার্ড এলাকায় সুযোগ্য নেতৃত্ব চায় অত্র এলাকার জনসাধারণ। এলাকার অবকাঠামোগত উন্নয়ন সহ সমাজের সকল অসংগতি দূর করতে বলিষ্ট নেতৃত্বের প্রয়োজন। আমি মনে করি বাঁশখালীর কর্ণধার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম’পি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জনতার মতামতকেই প্রধান্য দেয়া উচিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net