1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বাল্য বিবাহ বিরোধী শুভেচ্ছা দূত হিসেবে রঙিন বাইসাইকেল পেল ৩৭০জন স্কুল ছাত্রী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

মাগুরায় বাল্য বিবাহ বিরোধী শুভেচ্ছা দূত হিসেবে রঙিন বাইসাইকেল পেল ৩৭০জন স্কুল ছাত্রী

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২১৭ বার

মাগুরায় ৩৭০ জন স্কুল ছাত্রীকে বাল্য বিবাহ ও নারী নির্যাতন বিরোধী শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করে তাদের মাঝে বিনামূল্যে বাই সাইকেল বিতরণ করেছে জেলা প্রশাসন। ১৫ ডিসেম্বর সোমবার দুপুরে স্থানীয় ঐতিহাসিক নোমানী ময়দানে মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ৫৬টি স্কুলের গরীব ও মেধাবী ছাত্রীর মাঝে রঙ্গীন এ
বাইসাইকেল বিতরণ করা হয়। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, সাংবাদিক রূপক আইচসহ আরো অনেকে।

আয়োজকরা জানান- এসডিজির লক্ষ্য সামনে নিয়ে ইউনিয়ন পর্যায়ে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় এ সাইকেল বিতরণের ফলে নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহ রোধে গ্রাম পর্যায়ে মেয়েরা ব্যাপক ভূমিকা রাখতে পারবে। ইতিমধ্যে জেলায় মোট ১৫শ বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে যা অধিকাংশ ছাত্রীর হাতে পৌছে দিতে চায় তারা। সাইকেল হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেছে ছাত্রীরা।
সাইকেল প্রাপ্ত একজন ছাত্রী সদরের বাহরবাগ গুচ্ছগ্রামের বাসিন্দা ছাত্রী সোমা বিশ্বাস জানায় – বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ৩কিলোমিটার। হেটে যেতে খুব কষ্ট হতো। এ অবস্থায় সাইকেল পেয়ে সে খুবই খুশি।
সদরের জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান- গত বছর তার ইউনিয়নে ৩৮জন গরীব মেধাবী ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এরই অংশ হিসেবে এ বছর তিনি ৭০জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করছেন।

মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান- প্রত্যন্ত গ্রামের সকল ছাত্রীকে সরকারের এসডিজি অর্জনে সহায়তায় সহায়ক শক্তি হিসেবে কাজে লাগাতে তাদের মাঝে আত্মবিশ্বাস বৃদ্ধিতে এ কর্মসূচী নেয়া হয়েছে। এ ধরনের কর্মসূচী নারীর ক্ষমতায়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net