1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

সীতাকুণ্ডে পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ২

অশোক দাশ,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৬৫ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াবাসহ মোহাম্মদ রাশেদুল(২৩)নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে সীতাকুণ্ড পৌরসদর বাসষ্ট্যান্ড শ্যামলী কাউন্টারের সামনে থেকে তাকে আটক করেন।
গ্রেপ্তারকৃত আসামী রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠাপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত শাখাওয়াত উল্ল্যাহ পুত্র।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো.ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,“রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মডেল থানার এস.আই রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসদর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকামুখি বাস কাউন্টারে একজন লোকের গতিবিধি সন্দেহ হলে দেহ তল্লাশি শুরু করার এক পর্যায়ে শরীলে কৌশলে রাখা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আসামীকে থানায় নিয়ে আসেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।

শনিবার বিকালে আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পরবর্তী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে শনিবার ভোর সাড়ে চারটার সময় পৌর সদরের বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্্যাব- ৭ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
অভিযানে একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো গ- ২২-৫৪৮৫ থামিয়ে তল্লাশী করে ৩৫৪ বোতল ফেনসিডিল সহ একজন আসামী গ্রেফতার ও প্রাইভেট কারটি জব্দ করে মডেল থানায় সোপর্দ করেন।
আটক মনির হোসেন(২০) চট্টগ্রামের ভুজপুর থানার হেয়াকো হোসেনের কেল এলাকার বাবুল মিয়ার পুত্র।
আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net