ঢাকা   ০৪:০৭:৪৯ এএম, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম এমপি কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

সোনারগাঁয়ে অত্যাধুনিক পিস্তল ও ১টি ম্যাগজিনসহ ২৪ রাউন্ড বুলেট উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ির মজলিস এলাকায় প্রবাসী সিরাজুল ইসলাম এর নির্মাণাধীন বিল্ডিং এর কাজের জন্য ময়লা পরিষ্কার করার সময় পরিত্যক্ত সিমেন্টের ব্যাগের ভিতর থেকে মোবাইল বক্সের মধ্যে একটি অত্যাধুনিক পিস্তল ও ১টি ম্যাগজিন সহ ২৪ রাউন্ড বুলেট উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নির্মাণাধীন বাড়ীর পরিচ্ছন্ন কর্মিরা কাজ করার সময় সিমেন্টের বস্তায় মোবাইল প্যাকেটে পিস্তলটি দেখতে পেয়ে বাড়ীর কেয়ারটেকার মহসিনকে জানায়। পরে মহসিন পুলিশকে খবর দেয়। এস আই পংকজ কান্তি সরকার ঘটনাস্থলে এসে পরিত্যক্ত অস্ত্র ও ম্যাগজিন সহ বুলেট উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পরিত্যক্ত অস্ত্র ও ১ টি ম্যাগজিন সহ ২৪ টি বুলেট উদ্ধার করেছি এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি