1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধার শালবন হতে পারে পর্যটন কেন্দ্র - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

হাতীবান্ধার শালবন হতে পারে পর্যটন কেন্দ্র

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৯২ বার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবস ইউনিয়নের কয়েক শত বছরের পুরনো শালবনটি হতে পারে সম্ভাবনাময় এক দর্শনীয় পর্যটন কেন্দ্র।

প্রতিদিন শালবনের প্রাকৃতিক সৌন্দর্যের টানে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে শত শত ভ্রমণ পিপাসু পর্যটক।

লালমনিরহাট জেলা শহর থেকে প্রায় ৫০কিলোমিটার দূরে শালবনটির অবস্থান। সড়ক পথে খুব সহজে সেখানে পৌঁছে যাওয়া যায়। পাকা রাস্তার ধারে কয়েক শত বছরের পুরনো শালবনটি। কাগজে-কলমে শালবনের জমির পরিমাণ প্রায় ৮২একর। এ বনের পাশে ব্যক্তিমালিকানাধীন দু’টি জোত রয়েছে। বন বিভাগের বিট কর্মকর্তার তত্ত্বাবধানে শালবনটি রয়েছে।

প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা শালবনটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেখানে নানা বয়সের মানুষ পরিবার-পরিজন নিয়ে বেড়াতে যায়। শীত মৌসুমে এ সংখ্যা বেশি। শহরের কোলাহলে হাঁপিয়ে ওঠা মানুষ গ্রামীণ পরিবেশে একটু প্রাকৃতিক সানিধ্য পেতে সেখানে ছুটে যায়।

শালবনটিতে পুরনো শালগাছ, সৃজন করা বেতবনে বনটিয়া ও নানা জাতের পাখির কিচিরমিচির শব্দ মানুষকে মুগ্ধ করে। এছাড়াও বনে রয়েছে নানা প্রজাতির পাখি। বন্যপ্রাণীর মধ্যে রয়েছে শিয়াল, বনবিড়াল, বেজি, গুইসাপ ও সাপ। শীত মৌসুমে বনে নানা প্রজাতির অতিথি পাখির সমাগম ঘটে। শালবনটিতে সারা বছর বেত, ফুটকিসহ নানা জাতের বনফুল ফোটে। এ বনফুলগুলো বনটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

বনটি সম্পর্কে তেমন প্রচার নেই। তাই স্থানীয়রা ও দূরের কয়েক গ্রামের লোকজন সেখানে পিকনিক করতে আসে।
সেখানে পর্যটকদের নিরাপত্তা ও সামান্য সুযোগ সুবিধা গড়ে তুললে হাতীবান্ধার শালবনটি হতে পারে একটি পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট। এ শালবন ঘিরে সৃষ্টি হতে পারে কয়েক শত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ।

তাই এলাকাবাসীর প্রত্যাশা, শালবনটিকে ঘিরে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সারাদেশে এমনকি বিদেশেও শালবনটির মাধ্যমে লালমনিরহাটের পরিচিতি লাভ করবে। বনটির চারপাশে প্রাচীর নির্মাণ, রেস্ট হাউজ নির্মাণ ও বনে নানা প্রজাতির প্রাণী ছেড়ে দিয়ে সেখানে গড়ে তোলা সম্ভব প্রাণীর অভয় অরণ্য। তাহলে সেখানে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে পর্যটন শিল্প গড়ে উঠবে।

স্থানীয় যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে ও হাতীবান্ধা উপজেলার রাস্তাঘাট ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নতির লক্ষ্যে শালবনকে দ্রুত পর্যটন হিসেবে ঘোষণা দেয়ার দাবী জানান, এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net