1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দক্ষিণ ঢেমশা ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ঈদগাঁওয়ে র‌্যাবের অভিযান,অস্ত্রসহ ২ জন গ্রেফতার ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

দক্ষিণ ঢেমশা ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৪০ বার

নিজস্ব প্রতিনিধি: সাতকানিয়ার ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ ঢেমশা ক্রীড়া পরিষদের বার্ষিক আন্তঃক্রীড়া প্রতিযোগিতা- ২০২০ ও নবাগত সদস্যদের বরণ অনুষ্ঠান গত ১৮ ডিসেম্বর সাতকানিয়া সরকারি কলেজ মাঠে সকাল ০৯ টায় উদ্বোধন করেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব।

বিকাল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহবুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদা আকতার জাহান।

দক্ষিণ ঢেমশা ক্রীড়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা সংগঠক মোঃ আয়ুব চৌধুরী, নুরুল হক, আবু তাহের বিএসসি, লিয়াকত হোছাইন, মুক্তিযোদ্ধা আলী আসকর, সদস্য লায়ন হুমায়ুন কবির খোকন, পৌরসভার প্যানেল মেয়র শিকু আরা বেগম, সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ শাহ আজিজ, সাবেক সহ-সভাপতি মাঈনুদ্দিন মোহাম্মদ জাহেদ, সাবেক কাউন্সিলর আবদুল হালিম, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়া পরিষদের যুগ্ম সম্পাদক কামরুল হাসান আজাদ, মোহাম্মদ ইলিয়াছ, সিনিয়র সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন কায়েস, মোহাম্মদ ইউচুফ, মোহাম্মদ সেলিম, রাশেদুল আরেফীন জিসান, সদস্য সরওয়ার হোসেন, শাহ আজাদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net