1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদায় সংবর্ধনায় 'হিরন জয় ত্রিপুরা' মাটিরাঙ্গার উন্নয়নে সর্বাত্তক ভূমিকা রাখার অঙ্গীকার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

বিদায় সংবর্ধনায় ‘হিরন জয় ত্রিপুরা’ মাটিরাঙ্গার উন্নয়নে সর্বাত্তক ভূমিকা রাখার অঙ্গীকার

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ২৫৪ বার

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ৯ম অন্তর্বর্তীকালীন পরিষদের সদ্য নিযুক্ত সদস্য হিরন জয় ত্রিপুরা বলেছেন, মাটিরাঙ্গার সন্তান হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আগামী দিনেও আপনাদের পাশে থাকবো। যেভাবে আগে ছিলাম। পার্বত্য জেলা পরিষদের পরিষদের সদস্য নিযুক্ত করার জন্য খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাঁর নির্দেশনায় মাটিরাঙ্গার মানুষের জীবনমান উন্নয়নে ভুমিকা রাখার চেষ্ঠা করবো।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টার সময় মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ৯ম অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য নিযুক্ত হওয়ায় বিদায় সংবর্ধনা ও শীতবস্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের প্যানের চেয়ারম্যান-১ চন্দ্র কিরণ ত্রিপুরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা দিপার মোহন ত্রিপুরা এবং পাড়া কার্বারী মনো বিকাশ ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বর অমৃত কুমার ত্রিপুরা স্বাগত বক্তব্য রাখেন।

হিরন জয় ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদ্য নিযুক্ত করার মাধ্যমে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মহোদয় মাটিরাঙ্গাবাসীকে সম্মানিত করেছেন উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের সকলকে আওয়ামীলীগের পাশে থেকে, সাথে থেকে এর প্রতিদান দিতে হবে।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান মাটিরাঙ্গার উন্নয়নের স্বার্থে সকলকে হিরন জয় ত্রিপুরার পাশে থাকার আহবান জানান। কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মহোদয়েরর নেতৃত্বে উন্নয়নের যে গতিধারা তৈরী হয়েছে তা নতুন মাত্রা পাবে।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম জনপদের শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

এর আগে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পাড়া কার্বারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net