1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে সি.আই.পি ইয়াছিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

রাউজানে সি.আই.পি ইয়াছিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ২৪৩ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মুহাম্মদ ইয়াছিন চৌধুরী ৫ ম বারের মত সি.আই.পি নির্বাচিত হওয়ায় বিশাল সংবর্ধনা প্রদান দিয়েছেন চিকদাইর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠন।
মঙ্গলবার দুপুরে রাউজান চিকদাইর ইউনিয়ন পরিষদ আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। উপজেলা যুবলীগ নেতা জাহেদুল আলম জাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) শাখাওয়াত হোসেন । বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সি আই পি মুহাম্মদ ইয়াছিন চৌধুরী ,ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি সেলিম উদ্দিন। উদ্বোধক ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আলমগীর কবির চৌধুরী। এতে উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব মফিজুর রহমান, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মেম্বার, দিদারুল আলম, বেদারুল আলম, রাহাত চৌধুরী,উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক লোকমান হোসেন, সাহেদুর রহমান, জানে আলম মিনহাজ, কামরুল হাসান বারেক, সাইদুল আলম মনছুর, মোহাম্মদ শাহেদ,আ.লীগ নেতা জাগের হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা হেলাল উদ্দীন আরিফ, কাজী মাসুদ রানা, ইউনিয়ন যুবলীগ নেতা জসিম উদ্দীন, রাশেদুল আলম রনি, মঈনউদ্দিন, দেলোয়ার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাছির উদ্দীন, নোমান বিন আজিজি, ইউপি সদস্য নরুল মোস্তাফা ডালিম, আনোয়ার, মোদ্দাচ্ছের হয়দার, জানে আলম, ইলিয়াছ, প্রদীপ দাশ, শাহ্জাহান, আনোয়ার হোসেন, মহিলা ইউপি সদস্য শাকি আক্তার, পারভিন আক্তার, সানোয়ারা বেগম প্রমুখ। এর আগে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করেন চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net