1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে

স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন ঘোষনা দেওয়ার পর থেকে চন্দনাইশ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা। উপজেলা, ২ পৌরসভা, প্রতিটি ইউনিয়নে বিএনপি সমর্থিত অর্ধ-ডজন প্রার্থীসহ প্রতিটি পদে ১০ জনের অধিক সম্ভাব্য প্রার্থী নির্বাচনী প্রচারনায় নেমে পড়েছে।

নির্বাচন কমিশন আগামী ডিসেম্বর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা করার সাথে সাথে চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা, প্রতিটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা মাঠ পর্যায়ে প্রচারনায় মুখরিত করে তুলেছেন।৩১ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে, ১০ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। যেকোনো সময় তফসিল ঘোষণা করে নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা রয়েছে বলে ঘোষনা দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এমপি-মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিরাও আত্মগোপনে চলে যান। চলে যাওয়ার পর অন্তবর্তী সরকার সরকারি কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসক নিয়োগ দিয়ে স্থানীয় সরকারের প্রশাসনিক কার্যক্রম চালিয়ে আসছেন। ২ বছরের অধিক সময় ধরে উপজেলা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার কার্যক্রম চলছে টানাটানি করে। এসব কারণে নাগরিক সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য মতে জানা যায়, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ২ পৌরসভা ও ৮টি ইউনিয়ন নির্বাচনের উপযোগী রয়েছে। ইসি সূত্র জানায়, চন্দনাইশ পৌরসভার মেয়াদ শেষ হয় ২৭ মার্চ, দোহাজারী পৌরসভার মেয়াদ শেষ হবে ২০২৮ সালের ২০ আগস্ট। ২০২২ সালের ৫ জানুয়ারি চন্দনাইশের ৭ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সীমানা জটিলতার কারণে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন ২ দফায় অনুষ্ঠিত হয়নি।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিটি ইউনিয়নে অর্ধ-ডজনের অধিক প্রার্থী মাঠে চষে বেড়াচ্ছে। আ.লীগ সমর্থিত প্রার্থীরা মাঠে না থাকলেও নাগরিক কমিটির ব্যানারে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠে রয়েছে। কাঞ্চনাবাদ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিএনপি সমর্থিত সাইফুল করিম, বেলাল উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. হারুনুর রশিদ, ওসমান গনি বাবুল, মাস্টার সেলিম উল্লাহ, নাগরিক কমিটির প্রার্থী লায়ন নজরুল ইসলাম, সাবেক মেম্বার রফিকুল ইসলাম, জোয়ারা ইউনিয়নে বিএনপি সমর্থিত মোজাম্মেল হক বেলাল, কামরুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন পারভেজ, এলডিপি সমর্থিত সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, নাগরিক কমিটির গোলাম আজাদ শিশু, বরকল ইউনিয়নে বিএনপি সমর্থিত শহিদুর রহমান খান, এড. আমিনুল হক চৌধুরী, প্রকৌশলী মুজিবুর রহমান, নাসির উদ্দিন সিকদার, এলডিপি সমর্থিত সাবেক চেয়ারম্যান মোতাহের মিয়া, মো. সাঈদ, বরমা ইউনিয়নে বিএনপি সমর্থিত আ.ক.ম মোজাম্মেল হক, নাজিমুল হক চৌধুরী, মো. রোকন উদ্দিন চৌধুরী সিআইপি, নাসির উদ্দিন, আবদুর রহিম চৌধুরী, এলডিপি সমর্থিত মোছলেম খান, আমিনুল হক রাশেদ, সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, নাগরিক কমিটির প্রার্থী সাবেক মেম্বার নওশা মিয়া, বৈলতলী ইউনিয়নে বিএনপি সমর্থিত এড. শফিউল হক চৌধুরী সেলিম, তরিকুল ইসলাম টুটুল, কর আইজীবী মাহবুল আলম, সাবেক মেম্বার সামশুদ্দিন, নওশা মিয়া সওদাগর, আবুল কাসেম ভুঁইয়া, আবুল কাসেম চৌধুরী, সরোয়ার হোসেন, মিজানুর রহমান, নাগরিক কমিটির সাবেক চেয়ারম্যান এস.এম সায়েম, সাতবাড়িয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, সিরাজুল ইসলাম, প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রবাসী রফিক উদ্দিন আহম্মেদ, মীর মহিউদ্দিন, এলডিপি সমর্থিত সামশুল আলম, সতন্ত্র প্রবাসী নুরুল হক, নুরুল আফসার, হাশিমপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত বাহা উদ্দিন চৌধুরী, আরিফুল ইসলাম মারুফ, এলডিপি থেকে বিএনপিতে যোগদানকারী সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আলী, আবদুল কাদের, এলডিপি সমর্থিত মোজাম্মেল হক তালুকদার, সতন্ত্র সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, মো. আবসার উদ্দিন চৌধুরী, ধোপাছড়ি ইউনিয়নে বিএনপি সমর্থিত জে.এইচ সেলিম, সাবেক মেম্বার মজিবুল হক খোকা, এলডিপি থেকে বিএনপিতে যোগদানকারী সাবেক চেয়ারম্যান আবু ইউছুফ চৌধরী, আবদুল মান্নান রানা, এলডিপি সমর্থিত নুরুল আমিন, সতন্ত্র সাবেক চেয়ারম্যান মোরশেদুল আলমসহ বিভিন্ন ইউনিয়নে আরো অনেকে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচনের তফসিল দেওয়ার সময় যতই গনিয়ে আসছে ততই সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রার্থীতা জানান দিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি তাদের সমর্থকদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এক কথায় চন্দনাইশে বিভিন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net