1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

ঈদগাঁহতে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ২৬৫ বার

দেশের অন্যান্য স্থানের ন্যায় কক্সবাজার সদরের ঈদগাঁহতে সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

৪ জানুয়ারী ঈদগাঁহ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ছাত্রলীগ নেতা আনোয়ারুল আজম খোকনের সভাপতিত্বে এবং আবদুর রহমান নাহিদের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নুরুল আলম, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি মিজানুল হক, ঈদগাঁহ সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি নওশাদ মাহমুদ, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ঈদগাঁহ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাশেল, জালালাবাদ ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক সাহেদ কামাল এবং ছাত্রলীগ নেতা বোরহান মাহমুদ।

এসময় বক্তব্য রাখেন ঈদগাঁহ সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সেজান, ঈদগাহ ফরিদ আহমদ কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল মামুন, কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক সাইফুর রহমান সোহাগ, জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ছৈয়দ মোঃ তানবীর, সাধারন সম্পাদক জাহেদ ইকবাল হাসিব এবং ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নাছির উদ্দিন।

আলোচনা অনুষ্টান শুরুর পূর্বে ছাত্রলীগের নেতাকর্মীগন ও আমন্ত্রিত অতিথিরা প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net