1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওসমান পরিবারের বিষেদগার হয় যে সভায়, সেখানে আমি যাই নাঃ মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার  এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী স্বপ্ন থমকে গেছে ক্যান্সারে, বাঁচতে চায় মাদ্রাসা ছাত্র জুনায়েদ ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

ওসমান পরিবারের বিষেদগার হয় যে সভায়, সেখানে আমি যাই নাঃ মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৫৬৫ বার

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আর সেই সভায় আবারও ফুটে উঠেছে আ’লীগের দলীয় বিভাজন। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।

রোববার বিকেলে সোনারগাঁও পৌরসভা আ’লীগ আয়োজিত উদ্ধবগঞ্জ এলাকায় রূপায়ন মাঠে আলোচনা সভায় দেখাযায়, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত সমর্থীত মেয়র প্রার্থী সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটির সাবেক সহ সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগীর আহমেদ, নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বী, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বদরুনেসা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাছিরিন সুলতানা ঝরা ও তাদেরও সমর্থীত নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ করা গেলেও ওসমান পরিবার সমর্থীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা ওসমান গণি ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন সমর্থীত নেতা-কর্মীরা ছিল অনুপস্থিত।

এ বিষয়ে মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা ওসমান গণি বলেন, আমি নাকি বিএনপির লোক, আমাকে তারা সভায় ডাকে নাই। আমি সোনারগাঁও পৌরসভা আ’লীগের সভাপতি প্রার্থী আমাকে তারা বিএনপি বানায়।

অপর মেয়র প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন বলেন, আমি কেন্দ্রীয় রাজনীতি অনুযায়ী মূলধারার রাজনীতির সাথে আছি। শামিম ওসমান ভাইয়ের রাজনৈতিক দর্শনের মূল্যায়ন যেখানে হয় না, সে সভায় আমি যাই না। ওসমান পরিবারের বিষেদগার যেখানে হয় সেখানে আমি মোহাম্মদ হোসেন যাই না।

সোনারগাঁও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মো: তৈয়ব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, ছগীর আহমেদ, এডভোকেট ফজলে রাব্বী ও নাছিরিন সুলতানা ঝরা।

এছাড়াও বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ সভাপতি মাছুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হুমায়ন কবীর খোকন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমির হোসেন আমু প্রমুখ।

এসময় উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও এর অঙ্গসংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net