1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কনকনে শীত উপেক্ষা করে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গোবিন্দগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

কনকনে শীত উপেক্ষা করে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গোবিন্দগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ২৪২ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শনিবার সম্পন্ন হয়। কনকনে ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ উপেক্ষা করে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভোটারের উপস্থিতিতে পরিলক্ষিত হয়। সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলে। এ পৌরসভায় মোট ভোটার ২৯ হাজার ৯শ ৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬শ ৬৪ জন এবং মহিলা ভোটার ১৫ হাজার ৩শ ৫ জন। ১৫ টি ভোট কেন্দ্রে ৮৩ টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

গোবিন্দগঞ্জ থানায় সংরক্ষিত ব্যালট পেপার শনিবার ভোট গ্রহণের আগে সকাল সাড়ে ৬টায় প্রিজাইডিং অফিসারদের বুঝিয়ে দিয়ে স্ট্রাইকিং ফোর্সের কঠোর নিরাপত্তায় তাদের স্ব স্ব কেন্দ্রে পৌছে দেয়া হয়।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিযুক্ত করা হয়। এছাড়াও পুলিশ ও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স ও ৯টি মোবাইল কোর্ট দায়িত্ব পালন করেন। এছাড়াও নির্বাচনী এলাকায় ২ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক টহল দেয়।
গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও একজন স্বতন্ত্র নারী প্রার্থীসহ মোট ৫ জন এবং সংরক্ষিত আসনে ১২ জন কাউন্সিলর পদে ৩৭ জনসহ মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net