1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চতুর্থ ধাপে লালমনিরহাট জেলার ২ টি পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ এর দিনক্ষণ ঘোষণা,১৪ ফেব্রুয়ারি নির্বাচন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

চতুর্থ ধাপে লালমনিরহাট জেলার ২ টি পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ এর দিনক্ষণ ঘোষণা,১৪ ফেব্রুয়ারি নির্বাচন

মোঃ জাহিদ​ হোসেন,লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৩৮১ বার

চতুর্থ ধাপে লালমনিরহাট জেলার ২ টি পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ এর দিনক্ষণ ঘোষণা আগামী ১৪ ফেব্রুয়ারি। নির্বাচন এর দিনক্ষণ ঘোষণা হওয়াতেই লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা এলাকার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলার পদে নির্বাচনে আগ্রহীদের ছবিসহ দোয়া প্রার্থীর শুভেচ্ছার পোস্টার এখন শোভা পাচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে। আর এ পোস্টারের মাধ্যমেই নির্বাচনে আগ্রহী সম্ভাব্য মেয়র ও কাউন্সিলার প্রার্থীগণ তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার গত নির্বাচন হয়েছে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। সে হিসেব মতে আসন্ন পৌরসভা সাধারণ নির্বাচন চলতি ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি হবে। তবে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীরা এখন আর ঘরে বসে নেই। তারা প্রতিনিয়তই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল ও শুভেচ্ছা বিনিময় করছেন। সেই সাথে জনসংযোগ চলছে।

ভোটারদের নিকট তারা তাদের আগ্রহ প্রকাশ করার জন্য পোস্টারে নিজের ছবি ও শুভেচ্ছা বাক্য লিখে গোটা পৌরসভা এলাকা ভরে দিয়েছেন।

আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা যুবলীগের কোষাধ্যক্ষ রেজাউল করিম স্বপন, , জেলা বিএনপির​ মনোনীত প্রার্থী সাবেক মেয়র মোশারফ হোসেন রানা, জেলা বিএনপির সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. মজমুল হোসেন প্রামানিক, জাতীয় পাটির মনোনীত প্রার্থী সাবেক প্যানেল মেয়র এস এম ওয়াহিদুল হাসান সেনা।

আসন্ন পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- বর্তমান মেয়র শমসের আলী, এ কে এম মোস্তফা সালাউজ্জামান ওপেল, আব্দুল হামিদ, ওয়াজেদুল ইসলাম শাহীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net