1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

তিতাসে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ২৫৯ বার

কুমিল্লা তিতাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

উক্ত অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হাজী নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবী প্রমূখ৷

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ভূইয়া, আওয়ামীলীগ নেতা সাজ্জাদ সিকদার, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সালাউদ্দিন,জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ও আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারণসহ বিভিন্ন নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিমা আহমাদ মেরী বলেন, তিতাস উপজেলা ছাত্রলীগ এখন অতীতের যে কোন সময়ের চাইতে শক্তিশালী। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এদিকো প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে ছাত্রলীগ কর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net