1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী গ্রামীণ হাসপাতালে লিফটের নিচে পড়ে নারীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

নোয়াখালী গ্রামীণ হাসপাতালে লিফটের নিচে পড়ে নারীর মৃত্যু

মাহবুবুর রহমান :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ২৫৯ বার

নোয়াখালী জি-৮ গ্রামীণ জেনারেল হাসপাতালের মালিক পক্ষের অবহেলায় লিফটের নিচে পড়ে জহুরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যার সময় ওই নারী তার শশুরকে দেখতে এসে লিফটে করে নিচে যাওয়ার সময় ত্রুটিপূর্ণ লিফটের নিচে পড়ে এ মৃৃত্যুর ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দিতে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ থানায় নিয়ে যায়।

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় তার শ্বশুর আনোয়া উল্লাহ সড়ক দূর্ঘটনায় আহত হলে তাকে নোয়াখালী জি-৮ গ্রামীণ জেনারেল হাসপাতালে ২য় তলায় ৪১৭ নম্বর রুমে ভর্তি করা হয়। পরে ওই নারী তার শ্বশুরকে দেখতে এসে এই দুর্ঘটনা ঘটে। নিহত জহুরা বেগম লক্ষ্মীপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।
নিহত ঝুমুরা বেগম তিন সন্তানের জননী।

এই বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এ বিষয়ে তদন্তাদিন রয়েছে এই ঘটনার সাথে কারো অবেহেলা থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে তিনি হাসপাতালে ব্যবহৃত লিফট বন্ধ করার নির্দেশ দেন।
নোয়াখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net