1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতারক স্বামীর বিচারের দাবিতে কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় নারী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার

প্রতারক স্বামীর বিচারের দাবিতে কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় নারী

ইফতেখায়ের আলম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ২২৮ বার

প্রতারক স্বামীর বিচারের দাবিতে কর্মকর্তাদের দ্বারে দ্বারে হন্যে হয়ে ঘুরছেন এক অসহায় নারী। কিন্তু কোনো বিচার পাচ্ছেন না। রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) ভবন ও প্রধান যান্ত্রিক প্রকৌশলীর দফতরের সামনে অসহায়ের মত ঘোরাফেরা করতে দেখা যায় ওই নারীকে। এক পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর তখনই জানা যায় তার প্রতারিত হওয়ার চাঞ্চল্যকর ঘটনা।
ভুক্তভোগী নারী মোছা: সুরাইয়া পারভীন সাংবাদিকদের বলেন, আমার স্বামীর নাম রাসেল ইসলাম। তিনি রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন পাবনার ঈশ^রদী রেলওয়ে লোকসেড খালাসি পদে ফুয়েল সেকশনে কর্মরত আছেন। রাজশাহীর পুঠিয়া উপজেলার দিঘলকান্দী গ্রামের জয়নাল শেখের ছেলে তিনি। রাসেলের আগের আরো দুইজন স্ত্রী ছিলেন। কিন্তু আগের স্ত্রীদের কথা গোপন রেখে আমাকে বিয়ে করেন।

এরপর রাসেল রেলওয়েতে তার চাকরির জন্য ৬ লাখ টাকা দাবি করেন। তখন নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার পৈত্রিক সম্পত্তি ও গহনা বিক্রি করে এবং ঋণ করে রাসেলকে ৬ লাখ টাকা পরিশোধ করি। এরপর রেলওয়ে ওপেন লাইন শাখার এক নেতার মাধ্যমে ৬ লাখ টাকা দিয়ে রেলওয়েতে খালাসি পদে চাকরি হয় রাসেলের। চাকরি হওয়ার পরে কয়েকমাসপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এক পর্যায়ে গিয়ে রাসেল আমাকে তালাক দেন।
সুরাইয়া বলেন, সর্বশেষ মাথাগোঁজার যে সম্পদটুকু ছিল তাও রাসেলকে দিয়েছি। এ ব্যাপারে সুবিচারের আশায় রাসেলের বিরুদ্ধে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) ও প্রধান যান্ত্রিক প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net