1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের নিকট নতুন বই বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের নিকট নতুন বই বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ২৯৩ বার

মোঃ সাইফুল্লাহ ; মাগুরায় করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশে শিশুদের অংশগ্রহণকে নিরুৎসাহিত করে ১জানুয়ারী ২০২১ শুক্রবার ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। মাহামারি করোনার মধ্যেও বছরের প্রথম দিনে এ বই হাতে পেয়ে অভিভাবকরাও ভীষন খুশি হয়েছেন।
প্রায় ৯ মাস স্কুল বন্ধ থাকার পর বছরের প্রথম দিনে মাগুরার ৫০৪টি প্রাথমিক বিদ্যালয়সহ জেলায় অবস্থিত ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় অধিকাংশ ক্ষেত্রে অভিভাবকরা স্কুল থেকে এসব বই সংগ্রহ করেন। এ সময় স্বল্প সংখ্যক শিশুকে স্কুলে আসতে দেখা গেছে। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে আনন্দ প্রকাশ করেছেন স্কুলে আগত শিশুরা।
মাগুরার বিভিন্ন স্কুলের একাধিক অভিভাবক আমাদের প্রতিনিধিকে জানান- করোনার মাহামারির পরও বছরের প্রথম দিনে এই বই হাতে পেয়ে খুবই ভাল লাগছে। করোনার এই বিপর্যয়ের মধ্যেও সরকার যেভাবে এ বই তুলে দিল তাতে তারা খুবই খুশি।
মাগুরা জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি সাংবাদিকদের জানান- ৩১ ডিসেম্বর ২০২০ এর মধ্যেই সকল স্কুলে বই পৌছানোর বিষয়টি আমরা নিশ্চিত করেছি। একইঝ সঙ্গে শুক্রবার হওয়ার পরও আমরা শিশুদের স্কুলে আসতে নিরুৎসাহিত করে তাদের অভিভাবদের হাতে বই তুলে দিয়েছি। এ বছর কোন আনুষ্ঠানিকতা না করলেও শিশুরা বই হাতে পেয়ে নিশ্চয় খুবই আনন্দ অনুভব করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net