1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে একই পেট নিয়ে দুই শিশুর জন্ম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

রাজশাহীতে একই পেট নিয়ে দুই শিশুর জন্ম

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২১৮ বার

হাত, পা, মাথা- সবই আলাদা। শুধু একটাই পেট। কোন পায়ুপথ নেই। এমন শারীরিক গঠন নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জন্ম নিয়েছে দুই শিশু। দুই বাচ্চার একটি ছেলে। অন্যটি মেয়ে। বাচ্চা দুটির মায়ের নাম আঙ্গুরি বেগম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিদিরপুর গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। রুবেল একজন রুটির দোকানী।
শিশু দুটির এমন শারীরিক গঠন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি। সোমবার ভোর ৫টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। তাদের এখনও কোন নাম রাখা হয়নি। দুপুর ২টার দিকে আঙ্গুরি বেগম ও তার দুই সন্তানকে হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়েছে। তারা গ্রামের বাড়ি ফিরে গেছেন।

স্বজনেরা জানান, শিশু দুটির দুটি করে হাত ও পা আছে। মাথা-মুখমণ্ডলও আলাদা, কিন্তু পেট একটাই। পায়ুপথ বোঝা যাচ্ছে না। বাচ্চা দুটির লিঙ্গও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবে চিকিৎসক তাদের জানিয়েছেন, বাচ্চা দুটির একটি ছেলে এবং অন্যটি মেয়ে। আনোয়ারা বলেন, তার মেয়ের ১৮ বছর বয়সী একটা ছেলে আছে। আরেক ছেলের বয়স ১৫ বছর। একটা মেয়ের আশায় বাচ্চা নিয়েছিলেন আঙ্গুরি বেগম। তার মেয়ে হলো, কিন্তু বুকে বাধা আরেক ছেলে। গরীবের সংসারে শিশু দুটির চিকিৎসা কী হবে তা নিয়ে তারা এখন দুশ্চিন্তায়। হাসপাতাল থেকে বাড়ি গিয়ে তারা কিছু টাকা জোগাড় করবেন। এরপর ঢাকা যাবেন।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, একই পেট নিয়ে দুটি জমজ বাচ্চার জন্ম হয়েছে। তাদের কোন পায়ুপথ নেই। পায়ুপথের জন্য সার্জারির প্রয়োজন। সে কারণে বাচ্চা দুটিকে দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net