1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসাম যুবককে পিটিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

লাকসাম যুবককে পিটিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

এম, এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৩২২ বার

কুমিল্লার লাকসাম উপজেলায় রাকিব হোসেন (১৯) নামের এক যুবককে পিটিয়ে আহত করে তার কাছে থেকে টাকা হাতিয়ে নিয়েছে এলাকার কয়েকজন বখাটে ছেলেরা। ঘটনাটি ঘটছে গত ২৬ ডিসেম্বর রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নে রুপশা ব্রিকফিল্ডের সামনে। এ ঘটনায় ভুক্তভোগী রাকিব হোসেন ৫ জনের নাম উল্লেখ করে লাকসাম থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার আজগরা ইউনিয়নের কালিয়াচৌর সফিক সর্দার বাড়ীর সফিকুর রহমানের ছেলে রাকিব হোসেন গত (২৬ ডিসেম্বর) রাতে নানার বাড়ীর থেকে নিজ এলাকার রাস্তায় দিয়ে যাচ্ছিলেন। উওরদা ইউনিয়ন রুপশা ব্রিকফিল্ডেরে সামনে এলে আগে থেকে ওত পেতে থাকা ঠেঙ্গারপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে হিরু মিয়া(৩০), শাহ আলমের ছেলে জাহিদ হোসেন (২২), মৃত চাঁন মিয়ার ছেলে রাশেদ হোসেন (২০), রৌশন খানের ছেলে হৃদয় হোসেন (২২) ও রহিম মিয়ার ছেলে বেলাল হোসেন একত্রিত হয়ে রাকিব হোসেনকে মারধর করে। এ সময় তার পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। তার চিৎকার শুনতে পেয়ে কালিয়াচৌর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে নাজমুল হোসেন এগিয়ে এলে তাকেও মারধর করে হামলাকারীরা। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রাস্তায় পড়ে থাকা রাকিব ও নাজমুল হোসেনকে স্হানীয়রা উদ্ধার করেন।

এ ব্যাপারে লাকসাম থানার ওসি তদন্ত মোঃ তোফাজ্জল হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net