1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ তন্ময়ের মতবিনিময় কচুয়ার দলীয় নেতাকর্মীদের সাথে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

শেখ তন্ময়ের মতবিনিময় কচুয়ার দলীয় নেতাকর্মীদের সাথে

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৩২৮ বার

বাগেরহাট জেলার, কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভা করেছেন বাগেরহাট-২ (কচুয়া ও সদর উপজেলা) আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বিকেলে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ (কচুয়া ও সদর উপজেলা) আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক এসএম আবুবকর সিদ্দিক, যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, যুবলীগ নেতা মনিরুজ্জামান ঝুমুর, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচ এম শাহিন, এ্যাড. চয়ন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদসহ কচুয়া উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net