নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম মরহুম আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
জিয়ারত ও মোনাজাত শেষে এমপি ফখরুল ইসলাম মরহুম আবুল হোসেন মানিকের বাড়িতে যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
মরহুম আবুল হোসেন মানিক ছিলেন আব্দুস ছোবহান মাস্টার সাহেবের পুত্র। তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
মরহুম আবুল হোসেন মানিক মৃত্যুকালে চার মেয়ে ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তার পুত্র বসুরহাট পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসাইন মুহিত।
উল্লেখ্য, আবুল হোসেন মানিক অসুস্থ অবস্থায় গত ৯ আগস্ট ২০২৬ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। পরে তাকে বসুরহাট উত্তর বাজারস্থ আব্দুস ছোবহান মাস্টার সাহেবের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও মরহুম আবুল হোসেন মানিকের জামাতা ফজলুল করিম ফয়সাল এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকাওয়াত হোসেন ছগির।
এ ছাড়া উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলে