1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিরাজদিখানে কেয়াইন ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশি বজলুর রহমানের দোয়া ও মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

সিরাজদিখানে কেয়াইন ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশি বজলুর রহমানের দোয়া ও মতবিনিময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ২৯৭ বার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেয়াইন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিকল্পধারা বাংলাদেশ সিরাজদিখান শাখার পক্ষ থেকে চেয়ারম্যান পদ প্রত্যাশি আলহাজ্ব মোঃ বজলুর রহমান বেপারীর দোয়া ও মতবিনিময় অনুষ্ঠিত। গতকাল শুক্রবার ইউনিয়নের চালতিপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি মুহসিনুর করিম। তিনি সকল মুসল্লিদের উদ্দেশ্যে সালাম বিনিময়ের মাধ্যমে ভালো মন্দ খোজ খবর নেন। এলাকার ছেলে হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন ও এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন অখিল উদ্দিন বেপারী, হাজী মোঃ রফিক উদ্দিন শেখ, হাজী মোঃ জমির আলী, হাজী রফিক, হাজী মোঃ সিদ্দিক, মোঃ মমিন আলী, মোঃ মোকাজ্জল হোসেন, বিকল্প যুবধার সিরাজদিখান শাখার যুগ্ম আহবায়ক আরিফ হোসেন বেপারী প্রমুখ।
এসময় তিনি আরো বলেন আমরা যেন এই মহামারি করোনা থেকে বাঁচতে পারি, তাঁর জন্য সরকারের দেওয়া নির্দেশনা ও সকল বিষয়ে সচেতন থেকে চলাফেরা করি। তাই আসুন আমরা দলমত নির্বিশেষে এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রামিত সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে এ দেশের সকল পেশাজীবি সহ তৃর্ণমুল সমাজের ধনী ও বিত্তবান সকলে মিলে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই করোনা প্রতিকুল পরিস্থিতি ও দায়িত্ব পালনে সবাই সবার সহযোগীতা কামনা করি। আমি যেন আপনাদের পাশে সব সময় থাকতে পারি! এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। বাকি জীবন আপনাদের সাথেই থাকব, ইনশাআল্লাহ!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net