1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় ৩ ফার্মেসীকে জরিমানা, ২০২১ কম্বিং অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আনোয়ারায় ৩ ফার্মেসীকে জরিমানা, ২০২১ কম্বিং অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ

বদরুল হক,আনোয়ারা :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৩১৪ বার

চট্টগ্রাম আনোয়ারা চৌমুহনী বাজারে তিন ঔষুধের দোকানে অভিযান চালিয়ে নকল ওষুধ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩টি ফার্মেসী থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে চট্রগ্রামের ওষুধ প্রশাসনে পরিচালক হুসাইন মোহাম্মদ ও পুলিশের সহযোগীতায় আনোয়ারা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি)তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান জানান, আজ আমরা দুইটি অভিযান পরিচালনা করেছি নকল ওষুধে আনোয়ারা চৌমুহনী বাজারসহ প্রায় সব ফার্মেসীগুলো সয়লাব। এমন খবরের ভিত্তিতে দুপুরে বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন ফার্মেসী তল্লাশী চালিয়ে প্রায় নকল ও মেয়াদ উর্ত্তীণ বিভিন্ন মূল্যের নকল ওষুধ, ঔষধের গায়ে লিখা নিদিষ্ট তাপমাত্রায় না রাখায় জব্দ করা হয়। নকল ওষুধ মজুদ রেখে বিক্রির দায়ে ইসলামিয়া ফার্মেসী পুস্প ফার্মেসী থেকে ২০ হাজার এবং আনোয়ারা ভেটেনারী ফার্মেসী মোট ৩টি ফার্মেসী থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে বিশেষ কম্বিং অপারেশন-২০২১ বাস্তবায়নের লক্ষে বঙ্গোপসাগরের নয়া রাস্তার মুখ হতে মুরলী খাল পর্যন্ত অভিযান পরিচালনা করে ১২ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা এই অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ রাশিদুল হক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে জব্দকৃত এসব জাল কোস্ট গার্ডের পল্টনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট( ভূমি) তানভীর হাসান চৌধুরী। ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net