1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এমইউজে খুলনা সংক্রান্ত খুলনার শ্রম আদালতের দেয়া রায় স্থগিত করেছে আপীল বিভাগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এমইউজে খুলনা সংক্রান্ত খুলনার শ্রম আদালতের দেয়া রায় স্থগিত করেছে আপীল বিভাগ

নিজস্ব প্রতিবেদক :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩২৭ বার

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা সংক্রান্ত খুলনার শ্রম আদালতের দেয়া রায় স্থগিত করেছে আপীল বিভাগ। ঢাকার শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আব্দুল হাই মঙ্গলবার দুপুরে এক আদেশে এ স্থগিতাদেশ দেন।

খুলনা শ্রম আদালতের চেয়ারম্যান সৈয়দ আরাফাত হোসেনের দেয়া গত ২২ ডিসেম্বরের রায়ের বিরুদ্ধে আপীল করলে বিচারক এ আদেশ দেন। গত ১৭ জানুয়ারি করা আপীলের শুনানী আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক গত ২২ ডিসেম্বর দেয়া খুলনা শ্রম আদালতের ৯২/২০১৪ নম্বর মামলার রায় স্থগিত ঘোষণা করেন।

মামলার বাদী মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সদস্য রফিউল ইসলাম টুটুলের পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুমায়ুন কবির তানিম।
উল্লেখ্য, ২০১৪ সালে এমইউজের নির্বাচনের আগে সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ২২ জন ভুয়া সদস্য দেখিয়ে ওই বছরের ২৮ জুন তৎকালীন নির্বাচন কমিটি একটি নির্বাচনের উদ্যোগ নেন। এর বিরুদ্ধে ইউনিয়নের সদস্য রফিউল ইসলাম টুটুল খুলনার শ্রম আদালতে মামলা দায়ের করেন। আদালত নির্বাচনের উপরে নিষেধাজ্ঞা জারী করেন। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্বাচন করলে বাদি আদালত অবমাননার মামলা করেন। সে মামলায় আসামীরা আদালতে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন। এরপর সদস্য সংক্রান্ত মামলার দীর্ঘ শুনানী শেষে ২২ ডিসেম্বর খুলনা শ্রম আদালতের চেয়ারম্যান সৈয়দ আরাফাত হোসেন ওই ২২ জনকে বৈধ উল্লেখ করে রায় প্রদান করেন। এর রায়ের বিরুদ্ধে আপীল করলে শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আব্দুল হাই উপরোক্ত আদেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net