1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের এড. শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর আর নেই, ঈদগাঁও থানা প্রেস ক্লাবের শোক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত 

কক্সবাজারের এড. শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর আর নেই, ঈদগাঁও থানা প্রেস ক্লাবের শোক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ২৮১ বার

কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সদস্য ও জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য, হাসপাতাল সড়ক নিবাসী এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর(৮৭) আর নেই।

রবিবার (৩১ জানুয়ারী) সকাল ১১ টা ৪৫ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ১মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সুত্রে জানা যায়,আগামীকাল দুপুর ২ঘটিকায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হবে।

মরহুম এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর হাসপাতাল সড়কের ফুয়াদ আল খতিব হাসপাতাল সংলগ্ন নুর কমপ্লেক্সের এডভোকেট নজির আহমদের পুত্র।

বহুমুখী প্রতিভাসম্পন্ন ও জেলার বরেণ্য ব্যাক্তিত্ব মরহুম এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর কক্সবাজার প্রেসক্লাবের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও বিভিন্ন ইংরেজি দৈনিক ও সংবাদ সংস্থার কক্সবাজার প্রতিনিধি হিসাবে কাজ করেন।

কর্মজীবনে তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন।

তিনি ১৯৬৮ সালের ১৮ নভেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নবীন সদস্য হিসাবে যোগদান করেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রায় সাড়ে ৮ শত সদস্যের মধ্যে এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর এর সদস্যের ক্রমিক নম্বর পাঁচ।

এদিকে প্রবীণ সাংবাদিক এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর এর মৃত্যুতে ঈদগাঁও থানা প্রেস ক্লাবের সভাপতি এসএম তারিকুল হাসান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, নুরুল আমিন হেলালী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদ, যুগ্ন সম্পাদক আজাদ মনমুর, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক এইচ এন আলম, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান মানিক, নির্বাহী সদস্য কাফি আনোয়ার, বি আর হাসেমী বদরু, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন আল নোমানসহ অন্যান্য সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

অপরদিকে ঈদগাঁহ প্রেস এসোসিয়েশন’র নেতৃবৃন্দরা ও শোক প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net