1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ আটক-২

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ২৭০ বার

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় অভিযান চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবাসহ ২জন ইয়াবাকারবারীকে আটক করেছে।

বুধবার ৬ জানুয়ারী রাত ৯ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নির্দেশনায় ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ কলাতলী শুকনাছড়িস্থ মেরিন ড্রাইভ রোডে অভিযান পরিচালনা করে মনসুর কুলিং কর্নার এর সামনে হতে উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের মোঃ ফরিদের পুত্র আব্দুর রহমান (২০) এবং রামু উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোয়ালিয়াপালং এর বড় ইনানী গ্রামের সৈয়দ উল্লাহ’র পুত্র নুরুল আমিন (২৯) কে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

উক্ত ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে আটককৃত ইয়াবাকারবারীদ্বয় আব্দুর রহমান ও নুরুল আমিনকে আসামী করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ১০ (ক) ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

উভয় ইয়াবাকারবারীকে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার ৭ জানুয়ারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে কক্সবাজার সদর মডেল থানা সুত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net