1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় ৮১১টি মোবাইল কোর্ট:সাড়ে ৯ লাখ মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm ঈদগাঁও গোমাতলী সড়ক বানের পানিতে ধ্বসে পড়েছে, পরিদর্শনে ইউএনও  ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র  রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম খুটাখালীতে ফুলছড়ি বঙ্গদিয়ায় ভাঙছে বেড়িবাঁধ, আতঙ্কে কৃষক!

করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় ৮১১টি মোবাইল কোর্ট:সাড়ে ৯ লাখ মাস্ক বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ২৮৫ বার

আমিনুল হক
বিশেষ প্রতিনিধি :
করোনা সেকেন্ড ওয়েভ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে বিগত এক মাসে জেলা প্রশাসন জেলাজুড়ে ৮১১টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে । এ সময় ৪ হাজার ৮৫৭টি মামলায় মোট ১৩ লক্ষ ১০ হাজার ৫৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে কুমিল্লার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আবুল ফজল মীরের তত্ত্বাবধানে কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েব মোকাবেলায় বিগত এক মাসে সমগ্র কুমিল্লা জেলা ও উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মাস্ক পরিধান নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । এছাড়া গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিরতণ করা হয়। এখন পর্যন্ত বিনামূল্যে বিতরণকৃত মাস্কের সংখ্যা ৯ লক্ষ ৬৫ হাজারটি। মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন আনসার ও পুলিশ বিভাগের সদস্যরা।

জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবু সাঈদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net