ঢাকা   ০৯:০৩:৩১ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

গোপালগঞ্জে ইউপি সদস্য হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাবেত আহমেদ, গোপালগঞ্জ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৪৭০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গোপালগঞ্জে আলোচিত গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য শরীফ হামিদুল হকের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ রবিবার সকাল ১১টায় গোপীনাথপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে গোপীনাথপুর বাসষ্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এমানববন্ধন কর্মসূচী পালন করে । এসময় হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ডও প্রদর্শন করা হয়।

মানববন্ধন শেষে ওই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নিহতের ছেলে শরীফ আব্দুল হাফিজ, শরীফ মতলেবুর রহমান, শরীফ খালিদ, শরীফ এনায়েত হোসেন বক্তব্য রাখেন।

এসময় বক্তরা, আইনী প্রক্রিয়া শেষ করে দ্রুত বিচারের দাবী জানায়।
প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর সন্ধ্যায় গোপীনাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য শরীফ হামিদুল হককে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই মনির শরীফ গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা করেন। পরে সিআইডি এ ঘটনায় রবিউল ওরফে রবি শরীফ, আমির মোল্লা ও সাগরকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি