1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া এডভোকেট'স এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন-২০২১ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের আহ্বান- বাংলাদেশ সুশীল ফোরাম  যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকেলের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণাকে হত্যার অভিযোগে মানববন্ধন ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন-২০২১ সম্পন্ন

শাহজালাল শাহেদ, চকরিয়া :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ২৬৩ বার

চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন-২০২১ বৃহস্পতিবার (২৮জানুয়ারি) চকরিয়া আইনজীবী সমিতির কার্যালয়ে সম্পন্ন হয়েছে। সকাল দশটায় শুরু হওয়া ভোট কার্যক্রম একটানা বিকাল চারটা পর্যন্ত চলে। সদস্যদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগ শেষে অনুষ্ঠিত হয় ভোট গণনা।

ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফলে এডভোকেট আলহাজ্ব হাবিব উদ্দিন মিন্টু সভাপতি, এডভোকেট মো. মঈন উদ্দিন সাধারণ সম্পাদক, এডভোকেট সিরাজুল মোস্তফা সহ-সাধারণ সম্পাদক, এডভোকেট শাহরিয়ার ফয়সাল জেলা প্রতিনিধি, এডভোকেট আলহাজ্ব মো. ইলিয়াছ আরিফ, এডভোকেট নুরুল হুদা ও এডভোকেট শাহ আলম সদস্য নির্বাচিত হন।

এরআগে নির্বাচনী তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিনদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহ-সভাপতি পদে এডভোকেট মফিজুর রহমান হেলাল, সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিউল মোস্তফা নুরী, পাঠাগার সম্পাদক এডভোকেট আশেকুল বছির (নকিব) ও আপ্যায়ন সম্পাদক হিসেবে এডভোকেট শিহাব উদ্দিন (আছেম)।

নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট জসিম উদ্দিন এবং সহকারী কমিশনার হিসেবে সার্বিক সহযোগিতা করেন এডভোকেট আনোয়ারুল আলম ও এডভোকেট মো. জাহেদ নেওয়াজ।

এদিকে নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ কমিটির বিজয়ী নেতৃবৃন্দ নির্বাচন পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং যারা সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার জন্য আন্তরিকভাবে সহযোগিতা করেছেন; তারা সকলের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net