1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম সড়ক পরিবহণ মালিক গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

চট্টগ্রাম সড়ক পরিবহণ মালিক গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ২৬৩ বার

চট্টগ্রাম সড়ক পরিবহণ গ্রুপের (সমিতি টিও নং-৩১)’র কাউন্সিল অধিবেশন ও মতবিনিময় সভা গ্রুপের সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল আলম মন্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ জানুয়ারী) চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ নাজিরহাট বাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- গ্রুপের প্রধান উপদেষ্টা ও নির্বাচনী কমিটির প্রধান আলহাজ্ব প্রফেসর কফিল উদ্দিন আহম্মদ।

উপদেষ্টা মোরশেদ কাদেরী, গ্রুপের অন্তর্ভুক্ত ১৮ টি সংগঠনের মধ্যে ১৪ টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সভায় মতামত ব্যক্ত করেন, এতে সকলে একমত পোষণ করে নিম্ন সিদ্ধান্ত গুলি সিদ্ধান্ত রূপে উপনিত করেন,সিদ্ধান্ত সমূহ
১. পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিমিত্তে গ্রুপের অন্তর্ভুক্ত সকল সংগঠনকে নিয়ে সাধারণ সভা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা। ২. এই মর্মে বাণিজ্য মন্ত্রণালয় ও বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবহিত করণ। ৩. ইতিমধ্যে মালিকগ্রুপের গঠনতন্ত্র সংগঠন পরিপন্থী কার্যক্রমে যারা লিপ্ত আছেন, তাদের তীব্র নিন্দা/বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ হয়।
সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দগণ উক্ত সিদ্ধান্তে একাত্মতা ঘোষণা করেন।

সভায় উপস্থিত ছিলেন- আহসান উল্লাহ চৌধুরী, মো. খোরশেদ আলম, সৈয়দ হোসেন, মো. আবছার, এস এম তৈয়ব, আব্দুর রহমান, আনোয়ার আজিম, মো. ফারুক খান,জাফার আলম, মো. শাহজাহান, হুমায়ুন কবির সোহেল, মোবারক হোসেন, লিটন, মনিরুল ইসলাম,রেজাউল করিম, খোরশেদ আলম, বদরুল হুদা, মুরাদ মনসুর আনোয়ার, মোজাম্মেল হক, জাহাঙ্গীর, রুহুল আমিন, ইউসুফ, ইসমাইল, সানজিদ, খাজা মইনুদ্দিন, মেজবাউল ইসলাম, মোহাম্মদ ইসহাক, ফেরদৌস আলম, হারুনুর রশিদ, আবুল বশর, রফিক উদ্দিন প্রমুখ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net