ঢাকা   ০২:৫৮:০৯ এএম, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম এমপি কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

চীন হতে পাওয়া এলইডি বাল্ব গ্রহণ করা হলো চট্টগ্রামে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৩০৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কে এম ইউছুফ : চীন সরকার হতে অনুদান হিসেবে প্রাপ্ত এলইডি বাল্ব বিতরণ অনুষ্ঠান হয়েছে চট্টগ্রাম নগরীতে।
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি থেকে এলইডি বাল্বগুলো গ্রহণ করেন- হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম এবং উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর জামান সিআইপি।

আজ শনিবার (২ জানুয়ারী) চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লে-ভিউ’তে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

এছাড়া চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম এবং চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি