1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম পৌর নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পূর্ণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের আহ্বান- বাংলাদেশ সুশীল ফোরাম  যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকেলের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণাকে হত্যার অভিযোগে মানববন্ধন ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রাম পৌর নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পূর্ণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ২২৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম থানা পুলিশের আয়োজনে উপজেলার চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর এক সভার মাধ্যমে কেন্দ্র অনুযায়ী পুলিশ, আনসার ও স্ট্রাইকিং ফোর্সের (বিজিবি ও আর্মড পুলিশ) সংশ্লিষ্ট কেন্দ্রের ইনচার্জ ও সদস্যদেরকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত ব্রিফিং দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: সাইফুল ইসলাম সাইফ। অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জণ চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময়, চৌদ্দগ্রাম উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মো: আব্দুল হালিম প্রামাণিক। এসময় উপজেলা আনসার-বিডিপি’র প্রশিক্ষিকা মোসা নাজমা আক্তার সহ চৌদ্দগ্রাম থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চৌদ্দগ্রাম পৌর নির্বাচনে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রায় সাড়ে তিনশ’ পুলিশ সদস্য, শতাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও আর্মড পুলিশের কয়েক প্লাটুন সদস্যকে বাড়তি সতর্কতায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net