1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারায়ণগঞ্জে কাবিন ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী   ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm ঈদগাঁও গোমাতলী সড়ক বানের পানিতে ধ্বসে পড়েছে, পরিদর্শনে ইউএনও  ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র  রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম

নারায়ণগঞ্জে কাবিন ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৩৬৫ বার

শাহ জালাল, সোনারগাঁ( নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কাবিন ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে- বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন।

শনিবার সকালে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ খায়রুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান জয় চৌধুরী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাংলাদেশ জনদল (বি.জে.ডি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোবাহান ব্যাপারী, চেয়ারম্যান সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি, মোঃ রাশেদুজ্জামান, মহাসচিব বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশনের সোনারগাঁ শাখার সভাপতি সাংবাদিক শাহজালালের, বন্দর থানার আহ্বায়ক, সামিউল কুদ্দুস শেখ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন , দুষ্ট নারীরা বিয়ের নামে কাবিনের ব্যবসা করে নিরীহ পুরুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, অথচ এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ব্যবসায় পুঁজি লাগে এবং লাভ লোকসানের ঝুঁকি থাকে কিন্তু অনেক দুষ্ট নারীরা বিনা পুঁজিতে কাবিনের ব্যবসা করে পাঁচ বছরে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে।

পবিত্র কোরআনের সূরা বাকারার আয়াত নং-২২৯ অনুসারে যদি কোন স্ত্রী তার স্বামীর কাছ থেকে মুক্ত হতে চান তবে তাকে কোন কিছুর বিনিময়ে হতে হবে, যা তার মোহরানা অতিরিক্ত হবে না। তাই ইসলাম অনুসারে দেখা যায় স্ত্রী কর্তৃক স্বামী ক্ষতিগ্রস্থ হলে স্ত্রী স্বামীকে ক্ষতিপূরণ দিতে বাধ্য। কিন্তু আমাদের দেশীয় আইন অনুসারে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক প্রদান করা হলেও স্বামীকে দেনমোহর প্রদান করতে হয়, যা ইসলামের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

তাই আজ এই মানববন্ধন থেকে দাবী যানাচ্ছি স্ত্রী ডিভোর্স দিলে দেন মোহরের সমপরিমাণ টাকা ক্ষতি পূরণ দিবে। এই আইন কার্যকর করা হলে দুষ্ট নারীদের দেন মোহর ব্যবসা বন্ধ হয়ে যাবে।

তারা আরো বলেন, এক শ্রেণির ভয়ঙ্কর প্রকৃতির নারী বিভিন্ন ছলে বলে কৌশলে পুরুষদের প্রতারণার ফাঁদে ফেলে মামলা মোকদ্দমা দিচ্ছে, ধন-সম্পদ ও জমি জমা হাতিয়ে নিচ্ছে।

আবার একটি চক্র বিদেশে প্রতিষ্ঠিত করার কথা বলে সহজ সরল বেকার পুরুষ যুবকদের বিদেশে নিয়ে দাসের মতো শারীরিক ও মানসিক, দৈহিক ও হয়রানী করে বেড়াচ্ছে। কিন্তু নারী সন্ত্রাসী দিয়ে শান্তি প্রিয় পুরুষ ঘর-বাড়ি তথা এলাকা ছাড়া করছে। আত্মমর্যাদা ও সামাজিক এবং লোক লজ্জার কারণে অনেক সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রকাশ্যে মুখও খুলছে না।

আরেক প্রকৃতির নারী বিয়ের তথ্য গোপন করেন কুমারী সেজে পুরুষদের সাথে প্রতারণা করছে। তাই বহু বিবাহ প্রতারণা রোধে বিবাহ রেজিষ্ট্রেশন পদ্ধতি ডিজিটাল চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net