1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পৌরসভা নির্বাচনে কুমিল্লার চান্দিনায় নৌকার জয় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

পৌরসভা নির্বাচনে কুমিল্লার চান্দিনায় নৌকার জয়

কুমিল্লা প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ২৬০ বার

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকা
প্রতীক বিজয়ী হয়েছে। শনিবার সন্ধ্যায় বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
সূত্রমতে, নৌকা প্রতীকে ৯ হাজার ৪৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী
লীগ মনোনীত প্রার্থী মো. শওকত হোসেন ভূঁইয়া। জগ প্রতীকের স্বতন্ত্র
প্রার্থী মো. শামীম হোসেন পেয়েছেন তিন হাজার ১৫৫ ভোট। ধানের শীর্ষ
প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী শাহ মো. আলমগীর খান
পেয়েছেন দুই হাজার ৬৯৫ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ
মনোনীত প্রার্থী কাজী রেজাউল করিম ৯৪৪ ভোট পেয়েছেন। সবচেয়ে কম ভোট
পেয়েছেন ছাতা মার্কার এলডিপির মনোনীত প্রার্থী জামশেদ আহমেদ ১৮৯
ভোট।

এদিকে সাধারণ কাউন্সিল পদে ১নং ওয়ার্ড আকতার আহমেদ নাদিম, ২নং ওয়ার্ডে
আবু কাউসার, ৩নং ওয়ার্ডে নাজমুল হাসান, ৪নং ওয়ার্ডে কামাল হোসেন, ৫নং
ওয়ার্ডে কাজী তোফায়েল আহমেদ জনি, ৬নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৭নং
ওয়ার্ডে আব্দুস ছালাম, ৮নং ওয়ার্ডে আব্দুর রব, ৯নং ওয়ার্ডে দুলাল মিয়া এবং
সংরক্ষিত ১নং ওয়ার্ডে মোর্সেদা আক্তার, ২নং ওয়ার্ডে আমেনা আক্তার, ৩নং
ওয়ার্ডে শাহানাজ পারভীন বিজয়ী হন।
এদিকে ভোটের ফলাফল ঘোষণার পরে ইভিএমে স্থুল কারচুপির অভিযোগ এনে সংবাদ
সম্মেলন করেন জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ শামীম হোসেন। তিনি বলেন,
ইভিএমে স্থুল কারচুপি হয়েছে। যে কারণে তিনি পরাজিত হয়েছেন।
উল্লেখ্য, চান্দিনা পৌর এলাকায় মোট ভোটার ৩১ হাজার ৮৪৮জন। প্রদত্ত ভোটের
সংখ্যা ১৬ হাজার ৪৯৩ জন। যা মোট ভোটারের মধ্যে ৫১.৭৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net