1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্নাঢ্য রাজনীতিক এম এ সালাম'র ৬৫ তম জন্মদিন আজ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm ঈদগাঁও গোমাতলী সড়ক বানের পানিতে ধ্বসে পড়েছে, পরিদর্শনে ইউএনও  ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র  রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম খুটাখালীতে ফুলছড়ি বঙ্গদিয়ায় ভাঙছে বেড়িবাঁধ, আতঙ্কে কৃষক!

বর্নাঢ্য রাজনীতিক এম এ সালাম’র ৬৫ তম জন্মদিন আজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৯২৬ বার

কে এম ইউছুফ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম’র ৬৫ তম শুভ জন্মদিন আজ।
চট্টগ্রামের রাজনীতিতে বর্তমান সময়ে যে নামসমূহ সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মানের সহিত নেয়া হয় তাদের মধ্যে অন্যতম হলো- এম এ সালাম।

প্রিয় নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রতিটি উপজেলায় দোয়া, কেক কাটা এবং শুভ কামনা করছেন নেতাকর্মী আর জনসাধারণও।

২০১৬ সালের ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে এম এ সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। জেলা পরিষদ নির্বাচনের পূর্বেও তিনি প্রশাসক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন।

গতবছর উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ সালাম। তিনি চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের পূর্বের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এদায়িত্বে ছিলেন ২৬ বছরেরও অধিক।

নিজ দলীয় নেতাকর্মী এমনকি অন্যান্য দলীয় লোকজনের নিকটও তিনি সমানতালে জনপ্রিয়।

বীর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব শিকারপুরের সন্তান এম এ সালাম বর্তমানে চট্টগ্রাম পাঁচলাইশ মডেল থানার বাসিন্দা।

হাটহাজারীর প্রবীণ ও আওয়ামী লীগে সর্বজন শ্রদ্ধেয় প্রভাবশালী নেতা এম এ ওহাবের ইন্তেকালের পর হাটহাজারীসহ গোটা উত্তর জেলায় সবদিক বিবেচনায় এম এ সালাম এর নাম উঠে আসে সবার আগে। একজন গুনী ব্যক্তিত্ব ও মার্জিত রুচির পরিচ্ছন্ন রাজনীতিবিদ তিনি।

বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন খাঁটি সৈনিক দাবী করে তাঁকে হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম বলেন- জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হিসেবে লোভ লালসা, দূর্নীতি-অসততার মাধ্যমে সম্পদ অর্জনের মোহ থেকে দূরে থেকে সততার এক বিরল দৃষ্টান্ত হলেন জননেতা এম এম সালাম’।

বাংলাদেশ আওয়ামীলীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার দরুন অনেকেই নামে-বেনামে অঢেল সম্পদের মালিক হয়েছেন। কিন্তু এমনসবের মাঝেও হাতে গোনা যেকজনের মধ্যে নির্লোভ চরিত্র ফুঠে উঠে যার, তাঁর প্রথম সারিতেই রয়েছেন এই রাজনীতিবিদ। সম্পদ অর্জনের অসুস্থ প্রতিযোগিতায় তিনি কখনো নিজের নাম জড়াননি।

ব্যক্তি ও রাজনীতিক এম এ সালামের অর্জন অনেক। তাঁর মেধা, রাজনৈতিক প্রজ্ঞা এসব কিছু বাদ দিয়ে লোক মুখে তাঁর প্রতি সাধারণ মানুষের যে শ্রদ্ধা ও ভালবাসা বিদ্যমান, অনেকাংষে দুষিত এ নাগরিক সমাজে তা অত্যন্ত বিরল। তাঁর ধর্মীয় ভাবগাম্বির্য সবাইকে মুগ্ধ করে।

“অঢেল অর্থবিত্তের মাধ্যমে বড় নেতা হওয়া সম্ভব, সামনে পিছে গাড়ির বহর শোভাযাত্রা সম্ভব। কিন্তু মানুষের অন্তর থেকে আস্থা ও ভালবাসা অর্জনের কঠিনতর কাজটা জনতার নেতা এম এ সালাম সম্ভব করেছেন। তাই নেতা-কর্মীরা উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট এমনকি দেশের বাইরে প্রবাসদেরও অনেকে বর্নাঢ্যভাবে পালন করছে তাঁর জন্মদিন, কামনা করছে তাঁর সুস্থ ও দীর্ঘ হায়াত” বললেন- হাটহাজারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net