1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিয়ের পরিবর্তে আত্মহত্যার পথ বেঁচে নিল নাইমা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm ঈদগাঁও গোমাতলী সড়ক বানের পানিতে ধ্বসে পড়েছে, পরিদর্শনে ইউএনও  ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র  রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম খুটাখালীতে ফুলছড়ি বঙ্গদিয়ায় ভাঙছে বেড়িবাঁধ, আতঙ্কে কৃষক!

বিয়ের পরিবর্তে আত্মহত্যার পথ বেঁচে নিল নাইমা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ২৮০ বার

আনোয়ারা সংবাদদাতা :
বিয়ের বাকী আর সপ্তাহখানিক পরিবারের আশা ঘরের মেয়ের বিয়ে হবে অতি ধুমধামের সাথে। বিয়ের বাধ্য বাজবে জান্নাতুন নাঈমা আছমা (২০)র। বর্ণীল আয়োজনে চলছে বিয়ের মহা উৎসবের আয়োজন। ইতি মধ্যে শেষ করেছে বর-কনের উভয়ের কেনা-কাটা।

কিন্তু গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে জান্নাতুন নাঈমা আছমা। আত্ব হত্যাই যেন সব শেষ। সেই বিয়ে বাড়ীতে এখন সানাইয়ের পরিবর্তে বেজে উঠেছে বিষাদের করুন সুর। আত্মহত্যার শিকার তরুণী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তম হাটের শীর্ষ ব্যবসায়ী জামাল উদ্দিনের কন্যা। ঘটনার পর পুলিশ এসে নিহতের সুরতহাল তৈরী করে । গতকাল শুক্রবার ভোরে তার দাফন সম্পন্ন হলেও এই ঘটনায় পুরো পরিবার নির্বাক বলে জানা গেছে। পরিবারের সাথে মুঠো ফোনে বারবার যোগাযোগ করা হলেও নিহতের পিতা ব্যবসায়ী জামাল উদ্দিনের কোন বক্তব্য পাওয়া যায়নি।
থানা সূত্র জানা যায়,গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ব্যবসায়ী জামাল উদ্দিনের পরিবার থেকে ফোন করে থানায় আত্মহত্যার ঘটনাটি জানালে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে। পরিবারের বিভিন্ন সূত্র জানা যায়, জান্নাতুল নাঈমার পরিবারের লোকজন জানায় আগামী ৭ জানুয়ারী চট্টগ্রামের একটি বিলাস বহুল কমিউনিটি সেন্টারে ধুমধাম আয়োজনে তার বিয়ের দিনক্ষন ঠিক হয়। ইতি মধ্যে আছমার উপস্থিতিতে বিয়ের বাজারও সম্পন্নহয়। কিন্তু বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলে সে আত্মহত্যা করে।
আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, উপজেলার বটতলী এলাকার এক তরুণীর আত্মহত্যার ঘটনাটি জানালে পুলিশ গিয়ে লাশের সুরতহাল তৈরী করে। এব্যাপারে আনোয়ারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net