ঢাকা   ০৮:২৭:৩১ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

মীরসরাইয়ে মালেক ইন্টারন্যাশনাল ট্রাভেল্স এর উদ্বোধন

মীরসরাই প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৩৬৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারের গার্লস স্কুল মার্কেট (৩য় তলা) মালেক ইন্টারন্যাশনাল ট্রাভেল্স এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় জোরারগঞ্জ গার্লস স্কুল মার্কেট (৩য় তলা) মালেক ইন্টারন্যাশনাল ট্রাভেল্স এর উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মালেক ইন্টারন্যাশনাল ট্রাভেল্স এর পরিচালক এম আলাউদ্দিন এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, এই সময় আরো উপস্থিত ছিলেন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মকসুদ আহাম্মদ চৌধুরী, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু শ্যামল দেওয়ানজী, সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামীম আহাম্মদ ভূঁইয়া, জোরারগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক ফারুক ভূঁইয়া, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নেপাল কুমার নাথ, ইউপি সদস্য মজিবুল হক মেম্বার, আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কর্মকার, সাবেক প্রধান শিক্ষক বাবু নিহার কান্তি রায়, মদিনা ইন্টারন্যাশনালের আইয়ুব খান সহ
প্রমুখ।

মালেক ইন্টারন্যাশনাল ট্রাভেল্স এর পরিচালক এম আলাউদ্দিন বলেন, এখানে ভিসা প্রসেসিং ও ম্যান পাওয়ার, টিকেট রি-কনফার্ম, ওমরাহ হজ্জ প্যাকেজ ও ট্যুর প্যাকেজ, ইন্ডিয়ান ভিসা, ই-টোকেন, সকল এয়ার লাইন্স এ টিকেট, সকল এয়ার লাইন্স এর টিকেটের তারিখ পরিবর্তন করা হবে।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ্ কালা (রাঃ) জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব মফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি