1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে সকল কেন্দ্র ঝুঁকিপুর্ণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে সকল কেন্দ্র ঝুঁকিপুর্ণ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ২২৭ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জ পৌর সভার সাধারণ নির্বচন আগামীকাল শনিবার। এবারের নির্বাচনে সবকটি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন কর্তৃপক্ষ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, শান্তি শৃংখলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি, র‌্যাব ও বিজিবি পৃথক পৃথক টিম কেন্দ্র এলাকায় অবস্থান করছে। উপকূলীয় উপজেলা হওয়ায় কোষ্টগার্ড সদস্যদেরকেও নিয়োগ করা হয়েছে। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে।

মোরেলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫শ জন। এরমধ্যে নারী পুরুষ প্রায় সমান সমান। ভোট গ্রহনের জন্য ৯টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। থানা পুলিশের দেওয়া তথ্য মতে সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, র‌্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর আনিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন গোটা নির্বাচনী কার্যক্রম মনিটরিং করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net