1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে মদ সেবন পাঁচজনের মৃত্যুর রহস্য উদঘাটন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

রাজশাহীতে মদ সেবন পাঁচজনের মৃত্যুর রহস্য উদঘাটন

মঈন উদ্দীন :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ২৮৬ বার

রেক্টিফাইড স্পিরিটসহ অন্যান্য উপকরণ মিশানো মদে মৃত্যু হয়েছে পাঁচজনের। আজ সোমবার (০৪ জানুয়ারি) নগর পুলিশ নিশ্চিত করেছেন। এই ঘটনায় জড়িত থাকার দায়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- সাগরপাড়ার মৃত পবিত্র সিং এর ছেলে পরিমল সিং (৬০), একই এলাকার পরিতোষ সিং এর ছেলে বাপ্পা সিং (২৮), বল্লভগঞ্জ সাগরপাড়ার হাসেম আলীর ছেলে মো. সাজু (৩০), সিপাইপাড়ার মৃত আঃ রউফ মতিনের ছেলে ইফতেখার হোসেন সুমন (৫০)।

পুলিশ জানায়- গত কয়েকদিনে রাজশাহী মহানগরীতে মদ সেবন করে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এনিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম মৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের এবং চিকিৎসাধীন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতারকৃত করে।
এসময় গ্রেফতারকৃত আসামীদের থেকে ৩টি কাঁচের তৈরি মদের খালি বোতল, টিউনিং মদ (মিশ্রিত মদ) তৈরির তরল পদার্থ ভর্তি ১টি প্লাস্টিকের তৈরি বোতল, তেতুলের বিচি ভর্তি ১টি কাঁচের বোতল, কমলা কালারের ৫০ গ্রাম গুড়ো রঙ, ২৯টি টিন ও প্লাস্টিকের তৈরি কর্ক, ১১টি কর্কের নিব ও ৫০টি কর্কের প্রটেকশন, এ্যাকোহল ভর্তি ২টি প্লাস্টিকের বোতল উদ্ধার হয়।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান- উদ্ধারকৃত আলামতগুলির রাসায়নিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া গ্রেফতারকৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা অতিরিক্ত লাভের আশায় বিদেশী মদের সাথে রেক্টিফাইড স্পিরিটসহ অন্যান্য উপকরণ মিশিয়ে এক বোতলকে একাধিক বোতলে পরিণত করে মদগুলো মৃত ও অসুস্থ ভিকটিমদের কাছে বিক্রয় করেছিলো।
তিনি আরও বলেন, অসুস্থ ব্যক্তিদেরকে গ্রেফতারকৃতদের ছবি দেখানো হলে তারাও এদেরকে মদ বিক্রেতা হিসেবে সনাক্ত করে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা (বোয়ালিয়া মডেল থানা- মামলা নং-০৪, তাং-০৩/০১/২০২১ খ্রিঃ) দায়ের করা হয়েছে। জড়িত সকলকে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সক্রিয় রয়েছে। মদের উৎস সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য কঠোর অভিযান অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net