1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে গুলিভর্তি ম্যাগাজিন হারিয়ে এসআই সাময়িক বরখাস্ত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

লালমনিরহাটে গুলিভর্তি ম্যাগাজিন হারিয়ে এসআই সাময়িক বরখাস্ত

লাভলু শেখ,স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ২৪৪ বার

লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খালেকুজ্জামান বাদশাকে গুলিভর্তি ম্যাগাজিন ‘হারিয়ে ফেলার অপরাধে’ সাময়িক বরখাস্ত করা হয়েছে।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খালেকুজ্জামান বাদশা উর্দ্ধতন কর্তৃপক্ষকে না জানিয়ে কোনো মামলা ছাড়াই অন্য একটি জেলার অপহরণ সম্পর্কিত জিডি নিয়ে অভিযানে যাওয়ার কারনে লালমনিরহাট সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং ওই ঘটনার পরে তার ম্যাগাজিন হারিয়ে যাওয়ার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, গত রোববার রাতে লালমনিরহাট জেলা শহরের কলেজ বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করতে যান বাদশা। ওই সময় রবিউল নামে এক ব্যক্তিকে উঠিয়ে নিয়ে আসার সময় তার অপরাধ সম্পর্কে জানতে চান এবং গ্রেফতারি ওয়ারেন্টের কাগজ দেখতে চান স্থানীয়রা। তিনি কোনো প্রকার ওয়ারেন্টের কাগজ দেখাতে না পেরে পিস্তল উচিয়ে বলেন, আমি ডিবি পুলিশ যে কোনো সময় আমরা যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারি। এই কথা বলার পরপরেই স্থানীয় জনগনের তোপের মুখে পড়েন লালমনিরহাট সদর থানার সাব ইন্সপেক্টর খালেকুজ্জামান বাদশা। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যান ওই পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে বাদশা জানান, রাজশাহী জেলার বাঘা থানার অপহরন সম্পর্কিত একটি সাধারন ডায়েরি করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে ওই জেলার একটি মেয়েকে লালমনিরহাটে অপহরণ করা হয়েছে। সেই সূত্র ধরে ঘটনাস্থলে যান খালেকুজ্জামান বাদশা সেখানে পিস্তল উচিয়ে পুলিশ পরিচয় দেওয়ার পর থেকে গুলিভর্তি ম্যাগাজিন খুজে পাচ্ছেন না বলে জানান তিনি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম যোগদানের পর থেকে এলাকায় চুরি, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার (৬ অক্টোবর) এক পুলিশ সদস্যের পিস্তল চুরি হওয়ার ঘটনাও ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net