1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ রেজাউল করিম স্বপনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী   ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm ঈদগাঁও গোমাতলী সড়ক বানের পানিতে ধ্বসে পড়েছে, পরিদর্শনে ইউএনও  ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র  রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ রেজাউল করিম স্বপনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৩০১ বার

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট থেকে।: শনিবার বিকালে লালমনিরহাট রেলওয়ে ড্রাইভার পাড়া রার্নিং রুমের মাঠে আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ রেজাউল করিম স্বপন-এঁর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সকল স্তরের নারীদেরকে সাথে নিয়ে লালমনিরহাট পৌর শহরের রেলওয়ে বাজার, গোশালা রোড, পুরান বাজার, সাপটানা বাজার, থানা রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শেষ হয়েছে।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ রেজাউল করিম স্বপন, তাঁর সহধর্মীনী জাকিয়া সুলতানা রিমু, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারী নারীদের পক্ষে দুলালী, হেনা, লালমনিরহাট পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান আওরাংগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন শিপলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক বাবু, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলামসহ বিভিন্ন নেতা কর্মী ও লালমনিরহাট পৌরসভার বিভিন্ন স্তরের নারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net