1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে নকলা পৌর নির্বাচনে ৪ মেয়র প্রার্থীসহ ৫৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

শেরপুরে নকলা পৌর নির্বাচনে ৪ মেয়র প্রার্থীসহ ৫৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৩১২ বার

শেরপুরে নকলা পৌরসভার সাধারণ নির্বাচনের মনোনয়ন পত্র বাছাই রোববার বিকেলে জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মনোনয়ন পত্র বাছাই করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুকদার।এ সময় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী, সংরক্ষিত ও সাধারন কাউন্সিলর প্রার্থীগন। স্বতন্ত্র মেয়র প্রার্থীর ক্ষেত্রে মনোনয়ন পত্র দাখিলের সময় পৌরসভার ১’শ জন ভোটারের নামের তালিকা ও ভোটার নম্বর জমা দিতে হয়। কিন্তু নকলা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোক্তার হোসেন মনোনয়ন পত্র দাখিলের সময় পৌরসভার ১’শ জন ভোটারের নামের তালিকা ও ভোটার নম্বর অসম্পূর্ন ভাবে দাখিল করায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।

নকলা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান লিটন , বিএনপির মনোনিত প্রার্থী এনামুল হক রিপন, বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন,এই ৪ জন মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। সাধারণ কাউন্সিলর পদে ৩৯জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থীর মনোনয়ন পত্রও বৈধ ঘোষনা করা হয়।উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারী এবং ভোট গ্রহন হবে ৩০ জানুয়ারী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net