1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র ও মুখোশ সহ গ্রেপ্তার ৪ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

শ্রীনগরে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র ও মুখোশ সহ গ্রেপ্তার ৪

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৩৯০ বার

শ্রীনগরে ডাকাতির প্রস্তুতি কালে ধারালো অস্ত্র সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার বেজগাও-বাড়ৈগাও
সড়কের পূর্ব বেজগাও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা
হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল
ইসলাম ভূঞা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার
দিকে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় টহল
পুলিশ ৪ জনকে ধরে ফেলে। এসময় তাদের কাছ থেকে স্টিলের
২টি চাপাতি ১টি চাকু ও ৩টি মুখোশ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো পূর্ব বেজগাও গ্রামের নুর
মোহাম্মদ শেখের ছেলে বিজয় (২০), শামীম শেখের ছেলে
সানজিদ(২১), নুর ইসলামের ছেলে সাব্বির(২১) ও রবিন
শেখের ছেলে মন্টু(২০)।

অফিসার ইনচার্জ আরো জানান, তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় ডাকাতির প্রস্তুতির
বিষয়ে মামলা রেকর্ড করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ
করা হয়েছে। পুলিশ আদালতে রিমান্ড আবেদন করবে।
স্থানীয়রা জানায়, সম্প্রতি ওই এলাকায় চুরি ডাকাতি
বেড়ে যাওয়ায় টহল জোরদার করে পুলিশ। পুলিশি টহল
জোরদার করার ২ সপ্তাহের মধ্যেই ৪ জন ধরা পরল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net