1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক শেখ এনামূল হক বিদ্যুৎ'র ৫২ তম জম্মদিন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

সাংবাদিক শেখ এনামূল হক বিদ্যুৎ’র ৫২ তম জম্মদিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩১৭ বার

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : সাংবাদিক শেখ এনামূল হক বিদ্যুৎ’র ৫২ তম জম্মদিন পালন করেছে সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাব।

শুক্রবার সন্ধ্যায় জাঁকজমক পূর্ণ বর্ণাঢ্য আয়োজনের মাধ্য দিয়ে ক্লাবের হলরুমে কেক কেটে জন্মদিনের এ অনুষ্ঠান পালন করা হয়।

এ সময় ৫২ তম জন্মদিনে শেখ এনামুল হক বিদ্যুৎ সকলকে নতুন বৎসরের শুভেচ্ছা জানান। নারায়ণগঞ্জ-সোনারগাঁ ও দেশবাসীর কাছে তার চলমান জীবনে সুখশান্তি, সমৃদ্ধির জন্য দোয়া চেয়েছেন। এছাড়া সাংবাদিকতায় নিজেকে একজন ক্ষুদ্র কলমযোদ্ধা, শিক্ষানবিশ ছাত্র হিসেবে তুলে ধরেন। এবং বলেন বর্তমান সময়ে সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা,এই পেশায় নিবেদিতরা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সমাজ পরিবর্তনের একেকজন বীর সেনা। তিনি কলম সৈনিক হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ে সামনে থেকে লড়াইয়ে তৎপর। এবং দেশ ও দশের সেবায় নিজেকে বিলিয়ে দেবার অঙ্গীকার ব্যাক্ত করেন।

সাংবাদিক শেখ এনামূল হক বিদ্যুৎ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের টেকপাড়া এলাকার সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তার বাবা শেখ আব্দুজ জাহেরের কনিষ্ঠ সন্তান তিনি।পারিবারিক ভাবেই রাজনীতির সাথে সম্পৃক্ত।
ছাত্র জীবনে সে বাংলাদেশ ছাত্রলীগ সোনারগাঁও ডিগ্রী কলেজ শাখার কার্যকরী সদস্য ছিলেন। এবং সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতির অর্পিত দায়িত্ব সঠিকভাবেই পালন করেছেন।
বর্তমানে তিনি,আওয়ামী লীগ সমর্থক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি। সেই সাথে সোনারগাঁও জার্নালিষ্ট ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। এবং স্বনামধন্য জাতীয় দৈনিক,”দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি। তার সম্পাদনা ও প্রকাশনায় “সদ্য সংবাদ” নিউজ প্রোটাল সুনামের সহিত পাঠক সমাদৃত হচ্ছে।
ব্যাক্তি জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,জার্নালিষ্ট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপন, যুগ্ম সম্পাদক মোঃ রাকিবুল হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সামির সরকার সবুজ,অর্থ ও দপ্তর সম্পাদক নূরমোহাম্মদ সুজন,সদস্য মোঃ মনির হোসেন,মোঃ সোহাগ মিয়া,মামুন,পারভেজ ও মিঠু।
স্পেশাল গেষ্ট হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ তবিদুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net