1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় সড়ক সংস্কারে অনিয়ম-ধীরগতি, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

সাতকানিয়ায় সড়ক সংস্কারে অনিয়ম-ধীরগতি, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ২২০ বার

সাতকানিয়ায় সড়ক সংস্কারে অনিয়ম-ধীরগতি, প্রতিবাদে মানববন্ধন
সাতকানিয়ায় বাজালিয়া বোমাং হাট শীলঘাটা সড়ক সংস্কার কাজে ঠিকাদারের ধীরগতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এসময় অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী ও লাশ নেওয়ার প্রতীকী প্রতিবাদও জানান তারা।

সোমবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার বাজালিয়া বোমাং হাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় সড়কে ভুক্তভোগী জনসাধারণের ব্যানারে পোস্টার ও প্লেকার্ড নিয়ে এলাকার সর্বস্তরের জনসাধারণ এ মানববন্ধনে অংশ গ্রহন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর পর সড়কটির সংস্কারকাজ শুরু হয়েছে। অনেক চড়াই উৎরাই পার করে সংস্কার কাজের অনুমোদনসহ প্রয়োজনীয় বরাদ্দ সাপেক্ষে কাজ শুরু হলেও ঠিকাদার সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন। ফলে সংস্কার কাজ টেকসই না হওয়া ও অল্প সময়ে সড়ক ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এলাকবাসী। তাছাড়া সংস্কার কাজে ধীরগতির কারণে দীর্ঘদিন ধরে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কে চলাচল বন্ধ থাকার কারণে এলাকার মুমূর্ষু রোগী নিয়ে নিয়মিত বিপাকে পড়তে হয়। অনেক সময় মুমূর্ষু রোগীকে কোলে কিংবা কাঁধে নিয়ে ২ কিলোমিটার ঘুরে আসতে হয়।

বক্তারা আরও বলেন, অন্যদিকে পুরানগড় ও বাজালিয়া এলাকায় মৌসুমী সবজিসহ উৎপাদিত নানা কৃষিপণ্য পরিবহনের একমাত্র সড়ক হওয়ায় এসব কৃষিপণ্য বাজারজাত করা অনেকটা থমকে গেছে। ফলে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সার্জরি বিভাগের চিকিৎক ডা. মোরশেদ আলী, ব্যবসায়ী নাজিম উদ্দিন, শেরে বাংলা উচ্চ বিদ্যলয়ের সহকারী শিক্ষক মনোয়ারুল কাদের চৌধুরী, সমাজ সেবক আইয়ুব মিয়া সিকদার, তৌফিকুর রহমান সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরী ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রকিম উদ্দিন রাকিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net