1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে বাহার‌ ও সাধারণ সম্পাদক বেলাল নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে বাহার‌ ও সাধারণ সম্পাদক বেলাল নির্বাচিত

অশোক দাশ (সীতাকুণ্ড) চট্টগ্রাম প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ২৬২ বার

সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির স্মরণকালের সেরা নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হন রেজাউল করিম বাহার অন্যদিকে সাধারণ সম্পাদক পদে পূনরায় নির্বাচিত হন মোহাম্মদ বেলাল হোসেন।
পৌরসদর দোকান মালিক সমিতির ১০ম কার্যকরী পরিষদের এ নির্বাচনে সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয় একটানা ভোট গ্রহণ। বাজারের ব্যবসায়ীরা ব্যবসাবানিজ্য ও বাজারের স্বার্থ বিবেচনায় ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।

৩০ জানুয়ারী শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৫টি কক্ষে চলে উক্ত ভোট গ্রহণ কার্যক্রম। নির্বাচনে ১৭ টি পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। এছাড়া ১৫৭৫ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ১৪৯৯টি অর্থাৎ ৯৫.১৭% ভোট কাস্টিং হয়েছে। স্মরণকালের এ নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন,সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম,সহ সভাপতি গৌরাঙ্গ বণিক,সহ সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ আকিব,অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক সোহেল,প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,দপ্তর সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী,সহ দপ্তর সম্পাদক মোঃ নাছির উদ্দিন,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামরুল হাসান,ক্রীড়া সম্পাদক মোঃ রায়হানুজ্জামান নাহিদ চৌধুরী,সদস্য ১ কামরুল ইসলাম,সদস্য ২ মোঃ ইউসুফ আলী,সদস্য ৩ মোঃ বেলাল হোসেন,সদস্য ৪ মোঃ ইত্তেফাক উদ্দিন,সদস্য ৫ মোঃ আলাউদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net